সৌদি রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের সাক্ষাৎ

সৌদি রাষ্ট্রদূতের সাথে আমীরে জামায়াতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলান।

বৃহস্পতিবার এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মতবিনিময়কালে বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন