আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান উপদেষ্টাকে আলাল

আপনাকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ বিএনপি, তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন

স্টাফ রিপোর্টার

আপনাকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ বিএনপি, তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এ সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের যে দোসরা দাপটের সঙ্গে রয়েছে, সেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে আলাল বলেন, আপনাকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ বিএনপি, তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে যুব সমাবেশে’ তিনি এসব করেন।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয়, যা খুশি তা করবেন। আর সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব।’

তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন, ইউনিয়ন পরিষদ, গণভবন, সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দিব। সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদের দিব। দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিব সারা বাংলাদেশে।

আয়োজক সংগঠনের সহসভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে যুব সমাবেশে আর বক্তব্য দেন—বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, যুবদল নেতা জাহাঙ্গীর, জাহিদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...