প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি।
ফারুক বলেন, গত পরশু দেখলাম দেড়শ লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।’
তিনি বলেন, গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি, যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা নষ্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।’
ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।’ আমরা চাই না আপনার পদত্যাগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

