বিএনপির সম্মানে পাকিস্তান হাইকমিশনারের ইফতার

বিএনপির সম্মানে পাকিস্তান হাইকমিশনারের ইফতার

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

শনিবার রাজধানীর গুলশানে হাইকমিশনারের বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের হাইকমিশনার আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এছাড়া ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ভিসা কাউন্সিলর জামিল আহমেদ,পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ইউসুফ চৌধুরী, কাউন্সিলর কামরান, ফার্স্ট সেক্রেটারি মো. হারিস, সেকেন্ড সেক্রেটারি বিলাল আহমেদ, কমার্শিয়াল সেক্রেটারি জিয়ান আজিজ প্রমুখ অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন