যুক্তরাজ্যভিত্তিক আওয়ামী লীগের এক নেতা পরে প্রকাশ্যে স্বীকার করেছেন, তাদের উদ্দেশ্য ছিল ‘কেলেঙ্কারি তৈরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আতঙ্ক ছড়ানো’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত রাতে রমফোর্ডে আমার অংশগ্রহণ করা একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে। প্যারামেডিকরা ছয়জনকে চিকিৎসা দিয়েছেন, যাদের কয়েকজনের মাথায় আঘাত লেগেছে। মেট্রোপলিটন পুলিশ ঘটনাটিকে সহিংস বিশৃঙ্খলা হিসেবে তদন্ত করছে, যা একটি ফৌজদারি অপরাধ।
আয়োজকেরা হুমকিমূলক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কথা উল্লেখ করে তিন দিন আগেই পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন এবং ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি চেয়েছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক আওয়ামী লীগের এক নেতা পরে প্রকাশ্যে স্বীকার করেছেন, তাদের উদ্দেশ্য ছিল ‘কেলেঙ্কারি তৈরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আতঙ্ক ছড়ানো’।
ব্রিটিশ বাংলাদেশিরা তাদের নিজ নিজ কমিউনিটির গুরুত্বপূর্ণ সদস্য। তারা অসামান্য অবদানের মাধ্যমে এ দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। এটি দুই কমিউনিটির মধ্যে কোনো সংঘর্ষ ছিল না। এটি নিষিদ্ধ একটি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের ওপর দলটির বিশ্বজুড়ে চালানো সহিংসতার ধারাবাহিকতার অংশ।
গত মাসে নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা তাকে ঘিরে ধরে হেনস্তা করেন। এর আগে লন্ডনে সোয়াসে (এসওএএস) তৎকালীন তথ্য উপদেষ্টার গাড়িবহরে হামলা চালান তারা। নির্বাচিত সংসদ সদস্যদের ওপরও তারা হামলা করেছেন—নিউইয়র্কে আখতার হোসেন এবং লন্ডনে হাসনাত আবদুল্লাহ তাদের হামলার শিকার হয়েছেন।
অক্সফোর্ড ইউনিয়নে শিক্ষাবিদ ও ছাত্রনেতারা বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীদের ঘুষি মারার চেষ্টা করলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ভেনিসে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি সমর্থন জানানোর কারণে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও তারা আক্রমণ করেছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালির পুলিশকে এসব ঘটনায় তদন্ত শুরু করতে এবং গ্রেপ্তার করতে হয়েছে।
বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির নেতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন। ক্ষমতায় থাকাকালে সংঘটিত গুম থেকে শুরু করে গণহত্যা পর্যন্ত বিভিন্ন অপরাধের ঘটনায় দলটির অনেক শীর্ষ নেতার বিচার চলছে। অতীতের সেই সহিংসতার ধারাবাহিকতায় এখন তারা প্রবাসী কমিউনিটিগুলোকে ভয়ভীতি দেখাতে বিদেশে সংগঠিত হচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি যুক্তরাজ্য এবং তারা যেসব দেশে কার্যক্রম চালাচ্ছে, সেসব দেশের জনশৃঙ্খলার জন্যও হুমকি। বিষয়টিকে সেই গুরুত্ব দিয়েই বিবেচনা করতে হবে।
যুক্তরাজ্যে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের আহ্বানকে আমি স্বাগত জানাই। শান্তিপূর্ণ প্রতিবাদ একটি অধিকার; সংঘবদ্ধ সহিংসতা কোনো অধিকার নয়। কারও কাছে ঘটনার ভিডিও ফুটেজ থাকলে তাকে মেট্রোপলিটন পুলিশের ১০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। এ সময় CAD 7004/16NOV উল্লেখ করতে হবে।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রিটিশ বাংলাদেশিরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন, নিজেদের এলাকার মানুষের সেবা করেছেন এবং আধুনিক ব্রিটেন গঠনে ভূমিকা রেখেছেন। তাদের ভয়ভীতি ছাড়াই একত্রিত হওয়া ও নিজেদের মত প্রকাশের অধিকার রয়েছে। আর যারা তাদের ওপর হামলা চালায়, তাদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মুখোমুখি হতে হবে।’
মূল পোস্ট হচ্ছে- ‘Last night, Awami League activists attacked members of the British Bangladeshi community, including university students, as they left a reception I had attended in Romford. Paramedics treated six people, several for head injuries. The Metropolitan Police are investigating it as violent disorder, which is a criminal offence. The organisers had notified the police three days in advance and requested their presence, citing threatening social media posts. As reported in the media, a UK-based Awami League leader has since admitted publicly that their intention was "to create a scandal, cause disorder and spread panic".
British Bangladeshis are stalwart members of their communities who contribute to this country with distinction. This was not a clash between communities. It is part of a global pattern of violence by a banned party against anyone who opposes it.
Last month in New York, Awami League activists mobbed Professor Muhammad Yunus, the Nobel Peace laureate who led Bangladesh's interim government, as he left the airport in a wheelchair. Previously, in London, they attacked the then Information Adviser's convoy at SOAS. They have attacked elected MPs, Akhter Hossen in New York and Hasnat Abdullah in London. In Oxford, where academics and student leaders were speaking at the Oxford Union, police had to step in when they tried to punch students. In Venice, they even assaulted the actress Azmeri Haque Badhon for her support for the July uprising. Police in Britain, the United States and Italy have had to open investigations and make arrests.
The Awami League's activities are banned in Bangladesh under the Anti-Terrorism Act. Its leader has been convicted of crimes against humanity, and many of its top leaders face trials for crimes committed during its years in power, from enforced disappearances to mass killings. In keeping with that violent past, it is now organising abroad to intimidate diaspora communities. This is a threat both to Bangladesh's democratic transition and to public order in Britain and every other country where it operates, and it must be treated as such.
I welcome the Government of Bangladesh's call for a full UK investigation. Peaceful protest is a right; organised violence is not. Anyone with footage should contact the Metropolitan Police on 101, quoting CAD 7004/16NOV.
For generations, British Bangladeshis have built businesses, served their neighbourhoods and helped shape modern Britain. They deserve to gather and speak without fear, and those who attack them must face the full force of the law.’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


