ইরানে ইসরাইলি হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন: নেজামে ইসলাম পার্টি

ইরানে ইসরাইলি হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন: নেজামে ইসলাম পার্টি

ইরানের ওপর দখলদার রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক ও মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানিয়ে বলেন, এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে দখল, হত্যাযজ্ঞ ও বৈষম্য চালিয়ে আসা ইসরায়েল এখন সরাসরি মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইরানে হামলার মাধ্যমে তারা গোটা মুসলিম উম্মাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

নেতারা আরও বলেন, এই আগ্রাসন শুধু ইরান নয়, পুরো মুসলিম বিশ্ব ও মানবতার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক পরিকল্পনার অংশ। বিশ্ববাসী ও আন্তর্জাতিক মহলকে এখনই জেগে উঠতে হবে। তারা জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

এসময় তারা বাংলাদেশ সরকারকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক প্রতিবাদ জানানো এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন