আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী

কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে জনগণ

আতিকুর রহমান নগরী

কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে জনগণ
ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশিরা নয়, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি প্রতিনিধি দল।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইইউর পর্যবেক্ষক পাঠানোর সিদ্বান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। বাংলদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ।

আমীর খসরু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...