মাথায় ব্যাপক রক্তক্ষরণের কারণে আবারও সিটি স্ক্যান করানো হলো নুরের

মাথায় ব্যাপক রক্তক্ষরণের কারণে আবারও সিটি স্ক্যান করানো হলো নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় ব্যাপক রক্তক্ষরণের কারণে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আবারও সিটি স্ক্যান করা হয়েছে। তবে রিপোর্ট চিকিৎসকরা পরে জানাবেন বলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন।

এর আগে নুরকে দেখতে ঢামেক হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতারা। এই জুলাইযোদ্ধার চিকিৎসার খোঁজখবর নিতে শনিবার সন্ধ্যায় সেখানে যায় জামায়াতের আট সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলে আরো ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের বলেন, নুরের ওপর হামলার পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। জাতীয় পার্টিসহ গণহত্যার দোসর দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে নুরের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন