জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ বক্তব্য রাখছেন দলটির নেতারা।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম।
এরই মধ্যে বক্তব্য দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, মুখপাত্র গাজী আতাউর রহমান, মুফতি রেজাউল করিম আবরার, আব্দুল আউয়াল মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শিক্ষক নেতা এবিএম জাকারিয়া, ছাত্রনেতা মুনতাসীর আহমেদ, ইন্জিনিয়ারি মুরাদ হোসেন, নুরুজ্জামান সরকার, মুফতি মইনুল ইসলাম, রমজান আলী, আবু বকর সিদ্দিকী, মোশারফ, মাইনুল ইসলাম, সোহরাব হোসেন ফজলে। সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

