শোভাযাত্রায় এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

শোভাযাত্রায় এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

শোভাযাত্রার আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকর অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর দলীয় কার্যালয় থেকে বর্ণ্যাঢ্য র‍্যালির শুরু করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের আহবায়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ জাতীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন