দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে এমপি অলিউল্লাহর সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে এমপি অলিউল্লাহর সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড এবং ইসলামের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।

শুক্রবার দক্ষিণ কোরিয়ায় আবদুর রহমান লি-এর সঙ্গে তিনি এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আবদুর রহমান লি কোরিয়া মুসলিম ফেডারেশন ও সিউল সেন্ট্রাল মসজিদের শরিয়াহ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ দক্ষিণ কোরিয়ায় মুসলিম কমিউনিটির ধর্মীয়, সামাজিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দক্ষিণ কোরিয়ায় ইসলামের দাওয়াতের প্রসার, ইসলাম প্রচারে বাংলাদেশি ইমামদের অবদান এবং প্রবাসে ইসলামের খেদমতে ভবিষ্যৎ করণীয় ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়ের একপর্যায়ে মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ আবদুর রহমান লি-কে বাংলাদেশের ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করবে এবং আন্তর্জাতিক পরিসরে মুসলিমদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন