এনসিপি নেতাদের ফুল দিয়ে বরণ

এনসিপি নেতাদের ফুল দিয়ে বরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা সারা দেশ ঘুরে রাজধানীর কেন্দ্রেীয় কার্যালয় এসেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তারা কার্যালয়ে আসে। এ সময় নেতাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে এনসিপির ঢাকা মহানগরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এর আগে দলটি সারাদেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ঝড়-বৃষ্টি-রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। রাতে পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসে পৌঁছান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন