আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-১৫ আসনে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৫ আসনে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

ঢাকা-১৫ আসনের তিনটি কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ৫ শতাংশের বেশি ভোট পড়েছে। পশ্চিম কাফরুলের দুটি স্কুলের তিনটি কেন্দ্রের ভোটদানের হারে এমন তথ্যই পাওয়া গেছে।

সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা তার নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। ভোটের মাধ্যমে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের অধিকার রক্ষায় কাজ করবে বলেই প্রত্যাশা করছেন ভোটাররা।

বিজ্ঞাপন

ভোট প্রদানের তথ্যে জানা গেছে, ঢাকা-১৫ আসনের পশ্চিম কাফরুলের হালিম ফাউন্ডেশন স্কুলের একটি কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৫২। প্রথম ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ১৫২টি। ভোট পড়ার হার ৫ শতাংশেরও বেশি। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়ালিউর রহমান আমার দেশকে জানান, সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোো ধরনের সমস্যা ছাড়াই ভোটাররা তাদের ভোট দিতে পারছেন। বাকী সময়েও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে প্রত্যাশা করন তিনি।

হালিম ফাউন্ডেশন স্কুলে অপর একটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫৫২। এ কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২০৫ জন ভোটার। মোট পাঁচটি বুথে এ ভোট পড়েছে বলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামসুল আরেফিন খান আামার দেশকে জানান। এ হিসাবে এ কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ৮ শতাংশের মতো ভোট পড়েছে। এই দুটি কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন।

হালিম ফাউন্ডেশন স্কুলের কয়েকশ গজ দূরে গ্লোরি স্কুল এন্ড কলেজে নারী ভোটকেন্দ্রেও ভোটের প্রায় একই চিত্র দেখা গেছে। এই কেন্দ্রের তিনটি কেন্দ্রের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুসফিকুর রহমান আমার দেশকে জানান, প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে আনুমানিক ৫ শতাংশের মতো ভোট পড়ছে। ভোটাররা কোন ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানান তিনি।

ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন শফিকুল ইসলাম খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন