শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

শিগশিগরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি প্রধানের বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ জুন এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,'শিগগিরই তারেক দেশে ফিরবেন।'

এদিকে ঈদের আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন,'আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো সময় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।' এই তারিখ নিয়ে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো সন্তুষ্ট ছিল না।

এরপর গত ১০ জুন লন্ডন সফরে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য অনুরোধ জানানো হয়। সরকার থেকেও নমনীয় রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন