প্রশ্ন নাহিদ ইসলামের

আ.লীগকে ফিরিয়ে আনার সাহস কোথা থেকে পায় জাপা

আ.লীগকে ফিরিয়ে আনার সাহস কোথা থেকে পায় জাপা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি প্রকাশ্যে বলতেছে আওয়ামী লীগ ছাড়া এদেশে নির্বাচন হবে না। একথা বলার সাহস তারা থেকে থেকে পায়। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় পার্টি বিগত দিনে বিতর্কিত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে। তারা বিগত দিনের গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধেরও বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আমরা মনে করি না গণতন্ত্রের পক্ষের দল। তাদের বিচার প্রক্রিয়ার মাধ্য আনা উচিৎ। এটা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, দেশে যারা ফ্যাসিবাদী পতিত শক্তী রয়েছে তারা নানাভাবে ষড়যন্ত্র করছেন। নির্বাচন ঘিরে তাদের বড় ষড়যন্ত্র রয়েছে। এজন্য ফ্যাসিবাদীরিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকবে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন