লন্ডনে ইউনূস-তারেক বৈঠক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’: রিজভী

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’: রিজভী

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার ‘ষোলো আনা প্রভুত্ব’ এবং ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে’ এমন পরিস্থিতিতে তারেক-ইউনূসের এই বৈঠক অত্যন্ত জরুরি। আগামীকালের বৈঠকে নির্বাচন সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা ‘উন্নয়নের নামে’ যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই তারেক-ইউনূস বৈঠক নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।

সাইফুজ্জামানের সম্পদের বিষয়টি সামনে এনে রিজভী বলেন, নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই এই অপপ্রচার। পাচারকৃত অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন