আওয়ামী লীগের সাবেক একজন এমপি ও শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাজধানীর ঝিগাতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে গ্রেপ্তারের কথা জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন সংরক্ষিত আসনের এমপি ও কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং শেখ হাসিনার সাবেক সহকারি প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তাররা ঝিগাতলার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি-দক্ষিণের একটি টিম অভিযান চালায়। তারা দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়া চলমান দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন পরিকল্পনার তথ্য রয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

