সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখা হলে খারাপ নজির হবে

জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখা হলে খারাপ নজির হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যদি জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখা হয়, তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। মঙ্গলবার দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদে উত্থাপিত ৮৪ দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে; সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কীভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কীভাবে, সেটা এখন জরুরি।

তিনি বলেন, বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে সরকার গঠিত হয়েছে এবং শপথ গ্রহণের সময় কোনও সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই কোনও লঙ্ঘন না ঘটে, তবে এই বিষয়টি অপ্রাসঙ্গিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন