চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের ওপর হামলাকারী বিএনপি সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
তিনি বলেন, চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষক, ভণ্ড, প্রতারক ইত্যাদি মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক শব্দ ব্যবহার করে প্রতিহিংসামূলক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন একটি সুপরিকল্পিত চক্রান্ত।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে ধরাকে সরা জ্ঞান তুলনা করে যেভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে নেমেছে তা বন্ধ না হলে বিএনপিকে চরম খেসারত দিতে হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিভিন্ন মিডিয়ার সংবাদে জানা যায়, গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদারের এবং সাধারণ সম্পাদক লাভলু চাপরাশিসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে মাওলানা মাসউদ হাসান ফিরোজের কাছে মোটা অঙ্গের চাঁদা দাবি করে।
চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করে। একই সঙ্গে তার স্ত্রী নাজনীন আক্তারও নির্মমভাবে নির্যাতনের শিকার হন। একজন নারীর ওপর এ ধরনের বর্বর হামলা মানবতা ও আইনের প্রতি চরম ধৃষ্টতার শামিল।
তিনি অবিলম্বে সন্ত্রাসী গ্রেপ্তার এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

