গণঅধিকারের আন্দোলন, কাকরাইল-পল্টন রাস্তা অবরোধ

গণঅধিকারের আন্দোলন, কাকরাইল-পল্টন রাস্তা অবরোধ

গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনসমূহ শনিবার কাকরাইল ও পল্টন রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ আন্দোলন করছে তারা।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

paltonroad
paltonroad

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন