ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয়: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয়: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় তার সব দরজা বন্ধ করে দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে।

শনিবার সকালে বিজয়নগর আত-তরীক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর দক্ষিণ শুরা অধিবেশন '২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইউনুছ আহমাদ বলেন, দেশের মানুষ নতুন করে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখতে চায় না। মানুষ নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো বাঁচতে চায়। ভোট ও ভাতের অধিকারের নিশ্চয়তা চায়। নিরাপত্তা ও ইজ্জত আব্রু নিয়ে থাকতে চায়। শঙ্কামুক্ত জীবন চায়। দুঃখজনক বাস্তবতা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদ তাড়িয়েছি ঠিক। কিন্তু আরেক ফ্যাসিবাদ ক্ষমতায় যাওয়ার পূর্বেই দখল ও চাঁদাবাজিতে যেভাবে ওঠেপড়ে লেগেছে, তাতে সাধারণ মানুষ আবার শঙ্কিত হয়ে পড়েছে।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে যোগ্য, দক্ষ ও কোরবানির নজরানা পেশের মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দিলাওয়ার হোসাইন সাকী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন