বিএনপি নেতা রিজভী

ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না

ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। গত ৬ জুন তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

rizvi-post

রোববার শেয়ার করা পোস্টে রিজভী বলেন, ‘ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশ-ইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার- সবকিছুই এরই অংশ।’

তবে বিএনপির ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপি’ পেজ থেকে রিজভীর এ বক্তব্য শেয়ার করা হলেও তিনি কোথায় এমন বক্তব্য দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন