আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জ -৩ আসনে বিএনপির রিতা এগিয়ে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ -৩ আসনে বিএনপির রিতা এগিয়ে

মানিকগঞ্জ -৩ আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। এ আসনের এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এরমধ্যে ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ৫২৮০১ এবং রিকশা প্রতীকের মুহাম্মদ সাঈদ নুর পেয়েছেন ২০৪৪১।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন