মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।

বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওবায়েদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন