ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার বিকেলে রাজধানীর বনানী ডিআইটি মাঠে থানা বিএনপির কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষা হবে।
তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। জনবান্ধন দল। আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী সুশৃঙ্খল দায়বদ্ধ কর্তৃব্যবদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারো নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

