‘মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে’

‘মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি, কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সোমবার দুপুরে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।

তিনি বলেন, কে এম নুরুল হুদার সাথে যে ঘটনা ঘটেছে তা অবমাননাকর। বিএনপি এটা সমর্থন করে না। কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ন থাকে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রোববার রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন