আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লিয়াজোঁ কমিটির বৈঠক

সমমনা ইসলামী দলসমুহের ঐক্যের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

সমমনা ইসলামী দলসমুহের ঐক্যের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্ত

সমমনা ইসলামী দলসমূহের লিয়াজোঁ কমিটির বৈঠকে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়েছে। রোববার রাতে অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

সোমবার লিয়াজোঁ কমিটির পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, বৈঠকে জনআকাঙ্খার প্রতিফলন ও ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ইসলাম পন্থীদের ঐক্য অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় বৃহত্তর ঐক্যের লক্ষ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনার জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়।

পুরানা পল্টনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমমনা দল সমূহের লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম‌ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন