ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সাথে গণঅধিকার পরিষদের সংঘর্ষের জেরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিষ্ঠুরভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। চিকিৎসার জন্য প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
শুক্রবার তাৎক্ষণিক নুরকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে জামায়াতের একটি টিম।
এসময় গণধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিব, মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মেসবাহ উদ্দিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

