আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনএলএর যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিবকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার

এনএলএর যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিবকে অব্যাহতি
এনএলএর যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব। ছবি: সংগৃহীত

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সংগঠনের দপ্তর সেল থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

সংগঠনের আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে জারিকৃত ওই চিঠিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সাময়িক অব্যাহতির পাশাপাশি তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে সশরীরে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট মোস্তফা আজগর শরীফীর কাছে এই ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন