গুম-খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দিলো যুবদল

গুম-খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দিলো যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের ঈদের উপহার তুলে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আয়োজনে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন।

ঈদ সামগ্রী দেওয়ার আগে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, খালেদা জিয়ার ব্যক্তিত্বের কাছে অনেক আগেই শেখ হাসিনা পরাজিত হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া ছিলেন আপোষহীন। তিনি দেশের জন্য জেলে খেটেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু দেশ ছেড়ে যাননি। গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে তার নেতৃত্বে লাখ নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছিলো।

মুন্না বলেন, আর ঝাঁপিয়ে পড়া নেতাকর্মীদের ওপর শেখ হাসিনা ও তার লোকেরা গুলি চালিয়েছে কাউকে গুম করেছে। তাদের এত রক্ত ও ত্যাগের বিনিময়ে আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছি এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষা করছে দেশবাসী।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে গণতন্ত্রের আন্দোলন সংগ্রামে যারা শহিদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জানায়। এই পরিবারের গুলোর জন্য কিছু করতে পারা আমাদের জন্য গৌরবের।

এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন