কিশোরগঞ্জে তারেক রহমান

স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে

স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ৯ বছর পর এবার সম্মেলনের মাধ্যমে জেলা নেতৃত্ব নির্বাচনের আয়োজন করে বিএনপি। দুই পর্বে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন