জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫২ সদস্যের নির্বাহী কাউন্সিল গঠন করা হয়েছে। গতকাল রবিবার দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৬ এপ্রিল অনুষ্ঠিত এনসিপির চতুর্থ সাধারণ সভার ২নং সিদ্ধান্ত অনুসারে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন'র অনুমোদনক্রমে আগামী তিন মাসের জন্য নিম্নোক্ত ৫১ সদস্যবিশিষ্ট 'নির্বাহী কাউন্সিল' গঠন করা হলো।
নির্বাহী কাউন্সিল'র সদস্যরা হলেন
মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, ডা. মো. আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস ও মো. রাসেল আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

