ফ্যাসিবাদের আমলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতিপূর্ণ ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণার জন্য করা মামলা নির্বাচনি ট্রাইব্যুনালে তামাদি আইনে মামলা খারিজ করা হয়েছে। এই আদেশে ইসলামী আন্দোলন ক্ষুব্ধ এবং আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মেখ ফজলুল করীম মারুফ এই ক্ষোভের কথা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নির্বাচনের দিন যে মাত্রার নৃশংসতার শিকার হয়েছেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার যে ভাষায় কথা বলেছিলেন তাতে তৎকালীন চরম বৈরি পরিবেশে মামলা করার মতো সুযোগ ছিলো না।
তিনি বলেন, এখন আইনি উপায়ে নির্বাচনি আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদের পাপমোচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আইনী ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

