অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের শায়রুল কবীর খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন ছিল। সেখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে গতকাল হাসপাতালে ভর্তি হন তিনি।

তিনি আরও বলেন, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। এছাড়া হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমান, সে অনুরোধও করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন