নির্বিঘ্নে ভোট দিতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই নির্বাচিত করবে

নির্বিঘ্নে ভোট দিতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই নির্বাচিত করবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ইসলামী আদর্শের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে ভোট দিতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই নির্বাচিত করে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করবে ।

বৃহস্পতিবার রাতে সিলেটের বিয়ানীবাজারের একটি অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর মাওলানা জমির হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট-বাকশালী আওয়ামী লীগ ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জেল- জুলুম চালিয়েছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূূল্যবোধ ধ্বংস করে দিয়ে গত প্রায় ১৬ বছর ধরে অপশাসন ও দুঃশাসন চালিয়েছে।

তারা জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচারবিভাগ ও শিক্ষা প্রশাসন সহ রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে দীর্ঘ মেয়াদে দেশে অপশাসন- দুঃশাসন চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো।

কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন