এনসিসি গঠন না হলে গণঅভ্যুত্থান ও সংস্কার কমিশন ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

এনসিসি গঠন না হলে গণঅভ্যুত্থান ও সংস্কার কমিশন ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারের নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন নিয়ে ব্যাপক বিরোধীতা দেখিয়েছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে এ বিষয়গুলো সংস্কার করবেন বলে প্রস্তাবনা রেখেছিল। কিন্তু আজকে মনে হয়েছে আলোচনা সভায় কিছু রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে বিরোধিতা করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এনসিসির বিষয়ে কোন বিকল্প প্রস্তাব তারা দেয়নি। যারা এটার বিরোধিতা করেছেন তারা যেন একটা বিকল্প প্রস্তাব দেয়। তা না হলে গণঅভ্যুত্থান ও সংস্কার কমিশন ব্যর্থ হবে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রশ্ন রেখেছিলাম দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ কমিশন গুলো বিগত সময়ে দলীয় করণ হয়েছে এবং বিরোধী দলমত দমনে ও ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে। এই অবস্থা থেকে উত্তোরণের উপায় হিসেবে সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে, একটা এনসিসি বা কাউন্সিল প্রয়োজন। যেখানে নিরপেক্ষতা ও আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারব।

ঐকমত্য কমিশনের সভায় হতাশা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সার্বিকভাবে আজকের দিনটা হতাশার।

আমরা আশা করেছিলাম এনসিসির বিষয়ে নীতিগত ঐক্যে আমরা আসতে পারবো, যাতে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঐকমত্য আস্থা ভিত্তিতে নিরপেক্ষ ও নিয়োগ হবে। একদলীয় ভাবে আগের মত প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবেনা। কিন্তু সেই ঐকমত্য হয়নি।

তিনি আরও বলেন, এনসিসি গঠন না হলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আগের নিয়মে চলবে বলে শঙ্কা ও সংশয় তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন