এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরে উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরে উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি এনসিপির

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রতারক চক্রের মাধ্যমে লাগামহীনভাবে অনলাইনে ফাঁস হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত এবং এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রতারক চক্রের মাধ্যমে লাগামহীনভাবে অনলাইনে ফাঁস হয়েছে বলে আমরা খবরে জেনেছি। এ বিষয়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তৎপরতা দেখা যায়নি। এই ঘটনা শিক্ষা মন্ত্রণালয়ের চরম দায়িত্বহীনতাকেই স্পষ্ট করে। এনসিপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণের চেয়ে পরীক্ষার হল তদারকিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দিনরাত আমরা নকল রোধের বক্তব্য শুনছি, অথচ প্রশ্ন ফাঁসের মতো ভয়াবহ ঘটনা ঘটে চলেছে তবে সেদিকে মন্ত্রণালয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২০ তারিখ থেকে এই প্রশ্ন ফাঁস শুরু হয়েছে অথচ দায়িত্বশীল মহল থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় সরকারের এ ধরনের দায়িত্বহীনতা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার হলে তদারকির জন্য শিক্ষক ও পরিদর্শকরাই যথেষ্ট। মাননীয় মন্ত্রীর কাজ পরীক্ষার হল ঘুরে ঘুরে রিলস বানানো নয়, বরং বরং মন্ত্রণালয়ের প্রশাসনিক তদারকিই তার প্রধান দায়িত্ব, প্রশ্ন ফাসের মত ঘটনা প্রমাণ করে এব্যাপারে মন্ত্রণালয়ের উদাসীনতা রয়েছে। মন্ত্রী ও মন্ত্রণালয়ের অবহেলায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় এবং প্রশ্ন ফাঁসের বিষয়টির সুরাহা না করে এভাবে পরীক্ষা চালিয়ে যাওয়া সমীচীন হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন