আওরঙ্গজেবের কবরে হাত দিলে ভারতের পরিণতি হবে ভয়াবহ: খেলাফত মজলিস

আওরঙ্গজেবের কবরে হাত দিলে ভারতের পরিণতি হবে ভয়াবহ: খেলাফত মজলিস

ভারতের বিজেপি ও উগ্র হিন্দত্ববাদীরা ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেয়ার দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবরে হাত দিলে ভারতকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানরা জাতিগত সহিংসতার শিকার। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার ভারত থেকে ইসলাম ও মুসলমানের নাম- নিশানা মুছে দিতে চায়। অথচ এই ভারতীয় সভ্যতায় মুসলমান ও মুসলিম শাসকদের অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত।

বিবৃতিতে নেতৃদ্বয় ভারতীয় মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্রাট আওরঙ্গজেবের সমাধিসহ কোনো মুসলিম স্থাপনায় হাত না দেয়ার দাবি জানান।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন