কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ, মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


