নুসরাতের বাড়িতে আগুন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি এমপি মানসুরার

নুসরাতের বাড়িতে আগুন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি এমপি মানসুরার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পোস্টে মানসুরা আলম লেখেন, স্বৈরাচার চক্রের মাথাচাড়া দিয়ে ওঠার এই নমুনা মেনে নেওয়া যাবে না। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত প্রতিকার করার জোর আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন