হাসিনা সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল: ফারুক

হাসিনা সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল: ফারুক

শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল। তাই তিনি তিস্তার পানি আনতে পারে নাই। আজ পদ্মা শুকিয়ে যাচ্ছে। তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো বাহে তিস্তার জনগণ জাগো, এই স্লোগান তারেক জিয়াকে দিতে হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চেয়ে ফারুক বলেন, সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, হাসিনার তত সুবিধা হবে। শেখ হাসিনার কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু ১৮ কোটি মানুষের।

প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আইজিপি, কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনী, ডিজিএফআই, এনএসআই, মেহেদী হারুনরা কেন গ্রেপ্তার আওতায় আসলো না। আমি চিৎকার দিয়ে বলব জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি। আপনি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না। কারা আপনাকে আটকাচ্ছে। এদের গ্রেপ্তার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন। আমরা আন্দোলনের ভয় পাই না। আমরা আয়না ঘরকে ভয় পাই নাই। উপদেষ্টা মহোদয় আপনার কোনো ভয় নাই। এদের গ্রেপ্তার করে মুখ থেকে তথ্যগুলো বাহির করুন। কার নির্দেশে, কার অনুরোধে, আমাদের শীর্ষে নেতাদের গ্রেপ্তার করে মাস কি মাস কারাগারে রেখেছেন। আমরা এই দাবি তুলতেই পারি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানান, ভাইরে ভাই আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের পথে থাকি। স্বাধীনতার পক্ষে হাঁটি। সংসদ নির্বাচনে আসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন