চলমান বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

স্টাফ রিপোর্টার

চলমান বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক

দেশের চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা ও দলীয় সিদ্ধান্ত নিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেলে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে দলের নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, ১১ দলীয় ঐক্যের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নিদের্শনা প্রদান করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন