দ্রব্যমূল্যের বাজার ফ্যাসিস্ট আমলে ফিরে যাচ্ছে: ফজলে বারী মাসউদ

দ্রব্যমূল্যের বাজার ফ্যাসিস্ট আমলে ফিরে যাচ্ছে: ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, রোজায় সরকারের বিশেষ পদক্ষেপ এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। এখন আবার সবজিসহ দ্রব্যমূল্যের বাজার ফ্যাসিস্ট আমলে ফিরে যাচ্ছে। বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হতে হবে। কারণ রমজানের পর বাজারে আবারো পূর্বের সিন্ডিকেট সক্রিয় হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলশান থানা শাখার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টার সকল ভূমিকাই স্মান হয়ে যাবে। দেশে উৎপাদিত পণ্য-সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। কোন ধরণের মাফিয়া বা সিন্ডিকেটকে আশ্রয়-পশ্রয় দেওয়া যাবে না। তাহলেই জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার অর্থবহ হবে।

থানা শাখার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগর উত্তরের এসিস্ট্যান্ড সেক্রেটারি এডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি নিজাম উদ্দিন, জনাব মোকাররম হোসেন, আওলাদ হোসেন, আব্দুল্লাহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন