বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র ও গণতন্ত্রের চর্চা নাই।
রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নাগরিক কোয়ালিশন সেমিনার’ শেষে বাহিরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার মনে হয় সন্ত্রাসী বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে। এজন্য বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণায় আমরা স্বাগত জানিয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পৃথিবী কি আর স্বীকৃতি দেয়, দেশের মানুষ কি স্বীকৃতি দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ ও মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপরে। তাদের অত্যাচার , নিপীড়ন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শাহবাগে কেন যাব? আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগে আমরা প্রধান উপদেষ্টাকে দিয়েছি, মৌখিকভাবে বলেছি, বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি। আমাদেরকে শাহবাগে গিয়ে এ কথা বলতে হবে কেন?
তিনি বলেন, আমি আশঙ্কা করছি, গণতন্ত্র উত্তরণের পথে পরিক্রমায় যদি কোনো দীর্ঘায়িত পদক্ষেপ ও কৌশল নেয়া হয় । হয়তো সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

