উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে

প্রয়োজনে বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালানো হবে: ইশরাক

প্রয়োজনে বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালানো হবে: ইশরাক

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালানো হবে। কিন্তু কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না। আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ঈদগাহ মাঠে আমি নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো।

ইশরাক বলেন, আমাকে নিয়ে ভুল বোঝা হচ্ছে; কিন্তু যখন রাজনৈতিক প্রতিপক্ষের সাথে লড়াই করবেন তখন রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন সামান্য একটি মেয়র পদের জন্য কোনো দৃঢ় হচ্ছি, আমার মেয়র পদ নিয়ে যা হয়েছে তাতে বর্তমান উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে। এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটি কাঙ্খিত নির্বাচন অনুষ্টিত হতে পারে না। নতুন বন্দোবস্তের নামে আসলে জাতিকে কোনো কিছুই দেওয়া হয় নাই।

তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তারা বিতর্কে জড়িয়েছেন।

রাষ্ট্রে কেউ অপরিহার্য নয় উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, নগর ভবনে যদি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা হয় তখন আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ও কাউন্সিলর ছিল, ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাবো। কিন্তু এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন