ফ্যাসিস্ট পতনে বিএনপির দুই দিনের কর্মসূচি

ফ্যাসিস্ট পতনে বিএনপির দুই দিনের কর্মসূচি

আওয়ামী ‘ফ্যাসিবাদের’ পতনের স্মারক হিসেবে মঙ্গলবার দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট সব জেলা ও মহানগরে র‌্যালি অনুষ্ঠিত হবে।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের হবে।

ঢাকাবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র‌্যালিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন