গাজায় হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচি

গাজায় হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচি

গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একইদিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালীতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন