আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিআরের বিষয় জনগণের ওপর ছেড়ে দিতে হবে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

পিআরের বিষয় জনগণের ওপর ছেড়ে দিতে হবে: আমীর খসরু
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় এক সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, পিআর প্রশ্নে গণভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।

এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...