শহীদ জিয়াই প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন

বরিশালে পৃথক আলোচনায় রহমাতুল্লাহ

শহীদ জিয়াই প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন

শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিজ্ঞাপন

রোববার বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি'র সাধারণ নেতাকর্মী কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে ৪দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে আয়োজিত পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্ব-নির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার এমনকি ধর্মীয় অধিকার হরণ করে দেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে উদ্ধার করেছিলেন।

রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সংস্কারের নাম করে গত সাড়ে ৯ মাসে যা করেছে তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুথানের যে আকাঙ্ক্ষা সেই আকাংঙ্খা বাস্তবায়নে সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে এগোচ্ছে না।

২৫ নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপি'র সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন