বাংলাদেশ খেলাফত মজলিস

স্থানীয় নির্বাচন দ্রুত না করলে সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হবে

স্টাফ রিপোর্টার

স্থানীয় নির্বাচন দ্রুত না করলে সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হবে

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন না করলে সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।

তারা বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় জনগণ আশা করেছিল, নতুন সরকার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে। কিন্তু নির্বাচনের পরিবর্তে সরকার বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনমনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব মন্তব্য করেন নেতারা।

এ সময় তারা আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত হওয়ার কথা। সেখানে দলীয় প্রশাসক বসানো জনমতের পরিপন্থী এবং এটি অতীতের একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি করছে।

সভা থেকে অবিলম্বে সব দলীয় প্রশাসক নিয়োগ বাতিল করে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাসান জুনাইদ।

সভায় আরো উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম ও মাওলানা রুহুল আমিন খান, নায়েবে আমির মাওলানা কুরবান আলী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...